Recent comments

Breaking News

মোটরসাইকেলের মামলা না ভাঙ্গালে কি হবে?

 হেলমেট নাই তাই মামলা খাইছেন আবার মামলা ভাঙ্গালেন না। এখন কি হবে তা শুধু একবার নিচে দেখে নিন। 



  •  হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অবস্থায় আপনাকে যদি মামলা দেয় ৫০০০ টাকার ওই মামলার টাকা যদি আপনি পরিশোধ না করেন। তাহলে কি হবে?


ধরেন আপনি মামলা ভাঙ্গাইলেন না,, আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হইলো! ২/৩ জন পুলিশ / পুলিশের গাড়ি আপনার বাসায় হাজির!


আপনারে গাড়িতে কইরা উঠাইয়া নিয়া গেলো! পাশের বাসার আন্টি রান্নাঘরের জানালা দিয়ে এক পলক সেই দৃশ্য দেখে এলাকায় আপনার নামে বোম ফাটিয়ে দিলো!



এলাকায় ছড়াছড়ি হয়ে যাবে, ওমুকের ছেলে তমুক, সন্ত্রাসী / মাদক ডিলার/ ৩ টা বিয়া করছে ইত্যাদি ইত্যাদি!


বিকালে যখন ছাড়া পেয়ে বাসায় আসবেন তারপর থেকে শুরু হবে আসল খেলা,


সবাই বলবে কতো ক্ষমতাসীন সন্ত্রাসী সকালে পুলিশে ধরে নিলো বিকেলেই ছেড়ে দিতে হলো একদিনও আটকে রাখতে পারলো না।


এলাকার পাতি মাস্তান গুলো ছড়িয়ে বেড়াবে আপনি কয়েকটা মার্ডার মামলার আসামী হেন তেন.... বিয়ে করতে যাবেন পাত্রীর বাবা আপনাকে বলবে বাজান তুমি নাকি ১ বছর জেলে ছিলা? এরকম আরও অনেক কিছুই হতে পারে!


বি:দ্র:- হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না





Our Youtube Channel

Black Panther Rider

Subscribe      

No comments